Monday, March 22, 2010

অনুভূতি

বন্ধু
     বন্ধু : সে তো এক পবিত্র শব্দ !!
       যে শব্ধের কম্পনে কম্পিত হয় ,
              হৃদয়্তন্ত্রী ;
        জাগ্রত হয় অন্তরাত্মা ;
       যে শব্দ হৃদয়ে সৃষ্টি করে
        উল্লসিত এক নতুন ভূবন !!
        পুলকিত হয় বেদনাপ্লুত মন ;
         আনন্দাশ্রু ঝরাতে থাকে ,
           মায়াবী দুই নয়ন !!
           আবেগে ভরে উঠে
            কোমল হৃদয়!!

Sunday, March 7, 2010

" উপলব্ধি "


"উদয়"

আজি তোমার সুপ্ত চৈতন্য
জাগ্রত হলো হিয়ার মাঝে ; 
নব উদ্যমে জানতে আগ্রহী
কেন সুন্দর এই ধরণী ?

কেন পৃথিবীর এত বৈচিত্র্য ?

চারিদকে শুধু মৈত্রীর বন্ধন
কি সেই মহিমা ?
যা আজ মোহিত করছে ;
সকলের হৃদয় |

কি সেই মায়া ?

যার জন্য আজ ক্রন্দন রোলে
ভাসছে কপোল ;
কে সেই আবেগ ?
যার মোহে বশীভূত হয়ে
ছুটছে মরিচিকার দিকে |

কি সেই দীপশিখা ?

যা আজ আলোকিত
করছে বিশ্বময় |

" হৃদয়ের কথা "




"স্মৃতির আড়ালে"


হে প্রিয় দর্শিনী,যাও !
অবরুদ্ধ হৃদয়টাকে আজ পুলকিত কর ,
এতদিনের ক্লান্তি আর সইতে না পারার
যন্ত্রণা ;
সত্যিই আজ আমাকে ও বেদনা দেই ;
কি আছে করার বল ?
মন যে আজ থেমে গেছে ,
হৃদয় যে আজ ভেঙ্গে গেছে ,
পুলকিত করার কেউ নেই |

হে প্রিয় দর্শিনী,যাও !
অপূর্ণ জীবনকে আজ পূর্ণ কর ,
অপুর্ণতাকে আজ বিদায় জানাও ,
পূর্ণতা বয়ে আন হৃদয়ের মাঝে ;
পূর্ণতার পরশে বিকশিত হোক
তোমারি জীবন |
পূর্ণতায় তোমার হৃদয় আজ পুলকিত
হোক পূর্ণতৃপ্তি সাজে ;
জীবনকে সাজিয়ে নাও অপরূপ সাজে ;
যা দেখে মুগ্ধ হবে প্রকৃতি পুত্র
যাকে তুমি আজ বরণ করবে
পূর্ণ হিয়ার মাঝে |


হে প্রিয় দর্শিনী,যাও !
হারিয়ে যাও আজ সেই অচিনপুরে
যা চেনা হয়নি কখনো ;
যেখানে তোমার দৃষ্টি নন্দন অবয়ব
পুলকিত করবে প্রকৃতি পুত্রকে;
যেখানে তোমার ক্লান্তি আর গ্লানি
মুছে যাবে আনন্দের ভারে ;
যেখানে তোমার তপ্ত হৃদয় আজ
প্রশান্তির ছায়া পাবে;
যার সান্নিধ্যে আজ ভেঙ্গে যাবে
তোমার হ্রদয়ের দুঃখের বাঁধ ;
শুন্যতায় , সুখ এতদিন পাইনি তোমাকে
আজ আসবে তোমার হিয়ার মাঝে |

হে প্রিয় দর্শিনী,যাও !
ভুলে যাও , ভুলে যাও ,
ভুলে যাও আজ অতীতের সব স্বপ্ন ;
যে স্বপ্ন তোমাকে এতদিন অবরুদ্ধ করে রেখেছে ;
যে স্বপ্ন কে লালন করে হয়তো বা
তুমি আজ প্রকৃতি কন্যা ;
যে স্বপ্নে বিভোর হয়ে হয়তো বা
এতদিন এনেদিয়েছিলে সুখের বন্যা ;
জীবনের ছন্ধে হয়তো তুমি
এতদিন ভুল করেছিলে ;
আজ তোমার সময় হয়েছে
ভুল শুধায়ে যাচ্ছ চলে ;
সেই অজানা গন্তব্যে ,
ভুলে যাচ্ছ সেই তুচ্ছ জীব কে
যাকে তুমি দিয়েছিলে জীবনের
প্রতিশ্রুতি ;
যার প্রতি তোমার ছিল অটুট ভালবাসা ;
যার প্রতিচ্ছবি তুমি এঁকেছিলে হৃদয়ের
ক্যানভাসে |