Sunday, March 7, 2010

" উপলব্ধি "


"উদয়"

আজি তোমার সুপ্ত চৈতন্য
জাগ্রত হলো হিয়ার মাঝে ; 
নব উদ্যমে জানতে আগ্রহী
কেন সুন্দর এই ধরণী ?

কেন পৃথিবীর এত বৈচিত্র্য ?

চারিদকে শুধু মৈত্রীর বন্ধন
কি সেই মহিমা ?
যা আজ মোহিত করছে ;
সকলের হৃদয় |

কি সেই মায়া ?

যার জন্য আজ ক্রন্দন রোলে
ভাসছে কপোল ;
কে সেই আবেগ ?
যার মোহে বশীভূত হয়ে
ছুটছে মরিচিকার দিকে |

কি সেই দীপশিখা ?

যা আজ আলোকিত
করছে বিশ্বময় |

No comments:

Post a Comment